আগরতলা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ঃ
সড়ক দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে রাজ্যে চালু হয়েছে প্রধানমন্ত্রী রাহত প্রকল্প। এক সম্মেলনে একথা জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক-এর অধীনে পরিচালিত এই প্রকল্পে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের হাসপাতালে সর্বোচ্চ ৭ দিনের চিকিৎসার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। অতিরিক্ত খরচ সংশ্লিষ্ট পরিবারের বহন করতে হবে। পরিবহন, আরক্ষা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
তিনি আরও জানান, রাজ্যের ৭টি বেসরকারি হাসপাতালসহ মোট ১৪১টি ছোট-বড় ও রাজ্যস্তরীয় হাসপাতাল এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে। দুর্ঘটনায় আহত কাউকে হাসপাতালে নিয়ে গেলে প্রশাসনিক অজুহাতে চিকিৎসা শুরু করতে দেরি করা যাবে না বলেও স্পষ্ট করেন তিনি।
সম্প্রতি এ বিষয়ে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি-র সভাপতিত্বে। পাশাপাশি রাজ্যে ইতিমধ্যে চালু থাকা রাহ-বীর স্কিমের কথাও উল্লেখ করেন মন্ত্রী, যেখানে দুর্ঘটনার প্রথম এক ঘণ্টার মধ্যে আহতকে হাসপাতালে নিয়ে গেলে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…