আগরতলা, ৫ মার্চ, ২০২৬ঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের ৮ জেলায় “মহিলা জন সুনবাই” কর্মসূচির আয়োজন করতে চলছে ত্রিপুরা মহিলা কমিশন। এই কর্মসূচির মাধ্যমে মহিলারা তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা।
তিনি জানান, আগামী ৮ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত রাজ্যের আটটি জেলায় “মহিলা জন সুনবাই” কর্মসূচির মাধ্যমে মহিলারা তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ পশ্চিম জেলায়, ৯ মার্চ গোমতী ও সিপাহীজলা জেলায়, ১০ মার্চ দক্ষিণ ত্রিপুরা জেলায়, ১১ মার্চ খোয়াই ও ধলাই জেলায়, ১২ মার্চ ঊনকোটি জেলায় এবং ১৩ মার্চ উত্তর ত্রিপুরা জেলায় এই কর্মসূচি আয়োজিত হবে।
এছাড়াও আগামী ৭ মার্চ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে “তেরে মেরে স্বপ্নে” নামে একটি প্রি-ম্যারিটাল কাউন্সেলিং সেন্টার চালু করা হবে। এই কেন্দ্রের মাধ্যমে বিয়ের আগে প্রয়োজনে যুবক-যুবতীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকবে।
পাশাপাশি আগামী ১৭ মার্চ নির্বাচিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে এবং ২০ মার্চ পশ্চিম জেলার পাঁচজন “লাখপতি দিদি”-কে সংবর্ধনা জানানো হবে বলে জানান তিনি।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…