আগরতলা, ৭ মার্চ, ২০২৬ঃ
দু’দিনের রাজ্য সফরে শনিবার ত্রিপুরায় পৌঁছেছেন ভারতের উপররাষ্ট্রপতি চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণন। তিনি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেডি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের মুখ্য সচিব জীবন কুমার সিনহা।
বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণের পর উপররাষ্ট্রপতি আগরতলার লোকভবনের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানেই তিনি অবস্থান করবেন। শনিবার সন্ধ্যায় উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে লোকভবনে নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সফরের দ্বিতীয় দিনে, রবিবার সকালে তিনি আগরতলার অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে গিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো অর্চনা করবেন।
এরপর উপররাষ্ট্রপতি আগরতলায় ফিরে এসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণও দিতে পারেন।
একই দিনে দুপুরে তিনি আগরতলার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে স্ব-সহায়ক গোষ্ঠীগুলির বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। সেখানে ‘লাখপতি দিদি’দের সঙ্গে মতবিনিময় করে তাদের উদ্যোগ ও সাফল্যের কথা জানবেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। উপররাষ্ট্রপতির এই সফরকে ঘিরে রাজ্যে প্রশাসনিক মহলে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…