আগরতলা, ১৬ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বর্ধিত ডিএ ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
সোমবার বিধানসভায় বাজেট পেশের পর এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত ডিএ ও ডিআর আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।
নতুন ৫ শতাংশ মহার্ঘভাতা যোগ করে রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়ালো ৪১ শতাংশ। কেন্দ্র সরকারের কর্মচারীর তুলনায় আরো ১৭ শতাংশ মহার্ঘ ভাতা বাকি রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ১ লক্ষ ২০ হাজার নিয়মিত সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি ৮১ হাজার ১৯ জন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীও এই সুবিধার আওতায় আসবেন। সব মিলিয়ে রাজ্যের দুই লক্ষেরও বেশি মানুষ এই ডিএ ও ডিআর বৃদ্ধির সুবিধা পাবেন।
তবে এই ঘোষণার ফলে রাজ্য সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপও বাড়বে। সরকারি সূত্রের খবর, ডিএ ও ডিআর বৃদ্ধির কারণে রাজ্য কোষাগারের উপর বছরে প্রায় ৫০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ভার পড়বে।
সরকারের এই ঘোষণাকে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বস্তির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…