আগরতলা, ১৭ মার্চ, ২০২৬ঃ
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন দপ্তরের কনফারেন্স হলে মঙ্গলবার এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে রাজ্যের বিভিন্ন জাতীয় ও স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এই বৈঠকে বিজেপি, কংগ্রেস (আইএনসি), সিপিআই(এম), মথা ও আইপিএফটি-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপনির্বাচন সংক্রান্ত