আগরতলা, ১৯ মার্চ ২০২৬ঃ
ত্রিপুরাজুড়ে তীব্র ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরা ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ২,৩৪৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ৮০৮ জন মানুষ বাস্তুচ্যুত হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
প্রশাসন জানিয়েছে, মোট ১৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে ৩২৭টি পরিবারের ৮০৮ জন আশ্রয় নিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঊনকোটি উত্তর ত্রিপুরা জেলা।
ক্ষয়ক্ষতির মধ্যে ১৬টি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, ৬৮টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং ২,২৬২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ধর্মনগর ও কাঞ্চনপুর মহকুমা এবং কুমারঘাট এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে।
এছাড়াও ধলাই, সিপাহীজলা, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ঝড়ের ফলে ১৭টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে এবং বহু গাছ উপড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরা স্টেট রাইফেলস, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং আপদা মিত্র এর দলগুলি উদ্ধার ও পরিষ্কার কাজে নিয়োজিত রয়েছে।