আগরতলা, ২৪ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরায় টিটিএএডিসি নির্বাচনে ২৮টি আসনেই প্রার্থী ঘোষণা করল বিজেপি। শরিকদল তিপ্রামথা ও আইপিএফটি এর সঙ্গে জোট না হওয়াতে ২৮ টির মধ্যে ২৮ টি আসনের লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, দল ২৮টি আসনেই প্রার্থী দিচ্ছে এবং বর্তমান ৯ জন এমডিসিকে তাঁদের নিজ নিজ আসনে পুনরায় প্রার্থী করা হয়েছে। তবে মাছমারা ও মনু-চাইলেংটা এই দুটি আসনে নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। একইসঙ্গে, তিপ্রামথার নেতা ও কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা এবং এমডিসি রাজেশ দেববর্মা দলবদল করে বিজেপিতে যোগ দিয়ে সরাসরি টিকিট পেয়েছেন।
সভাপতি জানান, আইপিএফটি একতরফাভাবে ৯টি আসনে প্রার্থী ঘোষণা করার পরও বিজেপি তাদের সঙ্গে যোগাযোগ রাখে, কিন্তু শেষ পর্যন্ত আসন সমঝোতা হয়নি। একইভাবে তিপ্রামথার সঙ্গেও একাধিক দফায় আলোচনার পর ও দুই দলের মধ্যে কোন বোঝাপড়া হয়নি। উল্লেখ্য, গত টিটিএএডিসি নির্বাচনে তিপ্রামথা ৩০ সদস্যের কাউন্সিলে ১৮টি আসনে জয়ী হয়েছিল, অন্যদিকে বিজেপি ১২টি আসনে লড়ে ৯টিতে জয়লাভ করেছিল।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…