আগরতলা, ২৫ মার্চ ২০২৬ঃ
রাজ্যে বর্তমানে পেট্রোপণ্যের ঘাটতি নেই। গ্যাস ও পেট্রোলের মজুত নিয়ে বিভ্রান্তি যাতে না ছড়ায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানালেন খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাজ্যের পেট্রোলিয়াম ডিলার এবং এলপিজি গ্যাস সরবরাহকারী সংস্থার প্রতিনিধিদের বুধবার এক পর্যালোচনা সভায় এই আহ্বান রাখেন খাদ্যমন্ত্রী। এদিন সভায় পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে পেট্রোল, ডিজেল বা এলপিজি গ্যাসের কোনও ঘাটতি নেই। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে জনমনে অযথা আতঙ্ক বা বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
ভবিষ্যতে কোনও সংকট এড়াতে আরবান এলাকায় ২৫ দিন এবং গ্রামীণ এলাকায় ৪৫ দিনের ব্যবধানে এলপিজি গ্যাস সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়াও, পেট্রোলিয়ামজাত পণ্য নিয়ে কোনও ধরনের কালোবাজারি বা অতিরিক্ত দামে বিক্রি রোধে কড়া নজরদারির নির্দেশ দেন মন্ত্রী। এ ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানান।
ভোক্তা সচেতনতার প্রসঙ্গে তিনি বলেন, সঠিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভোক্তা ও বিক্রেতার মধ্যে সমন্বয় জরুরি। “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” এই থিমকে সামনে রেখে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…