আগরতলা, ২৫ মার্চ ২০২৬ঃ
ধর্মনগর উপনির্বাচনে পোস্টাল ব্যালট ভোট গ্রহণ আগামী ৩ এবং ৪ এপ্রিল। অন্যদিকে ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন দিন চলবে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ ভোটারদের ভোটগ্রহণ।
রাজ্য নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মনগর উপনির্বাচনের কাজে নিয়োজিত সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩ এবং ৪ এপ্রিল।
ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে ওই দুই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের তরফে জানানো হয়েছে, পোলিং পার্সোনাল, পুলিশ কর্মী, চালক, মাইক্রো অবজারভারসহ যাঁরা ৯ এপ্রিল ভোটের দিন নির্বাচনী কাজে নিযুক্ত থাকবেন, তাঁরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুকদের ফর্ম-১২ পূরণ করে নিয়োগপত্রের ফটোকপিসহ আগামী ২ এপ্রিল বিকাল ৫টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি, প্রার্থীদের মনোনীত নির্বাচনী এজেন্ট বা প্রতিনিধি (ফর্ম-১০ অনুযায়ী) প্রতিটি প্রার্থীর জন্য দু’জন করে পোস্টাল ব্যালট ভোটগ্রহণের দিন উপস্থিত থাকতে পারবেন।
অন্যদিকে, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ আগামী ৩১ মার্চ, ১ এপ্রিল ও ২ এপ্রিল। ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক, দিব্যাঙ্গ এবং অন্যান্য যোগ্য ভোটারদের জন্য এই ৩ দিন বিশেষ ভোটগ্রহণ চলবে। এ ক্ষেত্রে ভোটারদের ফর্ম ১২ডি পূরণ করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট দিনে পোলিং টিম কখন সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে পৌঁছাবে, তা আগাম জানিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়ায়ও প্রার্থীদের এজেন্ট বা প্রতিনিধি হিসেবে দু’জন করে উপস্থিত থাকতে পারবেন।
ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…