আগরতলা, ২ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় আসন্ন টিটিএএডিসি নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস। দলের অভিযোগ, ২০১৮ সালের পর থেকে রাজ্যে প্রতিটি নির্বাচনের মতো এবারও সরকারি প্রশাসনের অপব্যবহার, সরকারি অর্থের অপচয় এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ বা সন্তোষজনক জব