আগরতলা, ২৮ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় আগামী তিনদিন মাঝারি থেকে প্রবল বজ্রঝড়, বিদ্যুৎ চমক, দমকা হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের আগরতলা কেন্দ্র থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় সর্বোচ্চ ১৫৯ মিমি, খোয়াইয়ে ১২১.৪ মিমি এবং উনকোটিতে ১১৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ১১১ কিমি পর্যন্