আগরতলা, ১৪ মে, ২০২৬ঃ
রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ৮৬৫ জন স্নাতকোত্তর শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগপত্র প্রদান করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা আনুষ্ঠানিকভাবে ৩৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার দ্রুত বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে নতুন নতুন পদ সৃষ্টি করে স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মোট ৭,১০৪ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। এছাড়া শিক্ষা সহ বিভিন্ন দপ্তরে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ২১,৮২৫ জন শিক্ষিত বেকারকে চাকরি দেওয়া হয়েছে। কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিংয়ের ভিত্তিতে আরও ২৪,০৭৮ জনকে নিয়োগ করা হয়েছে।
রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সরকারের একাধিক উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৫৭৩টি উচ্চ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষতামূলক শিক্ষা চালু হয়েছে। ডিজিটাল শিক্ষার প্রসারে ১,৩৮৪টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে আইসিটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং ৯৪৯টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে।
এছাড়া এসটি, এসসি, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের শিক্ষার জন্য ১৫টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়েছে। ১,৭২৭টি বিদ্যালয়ে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ রোধ এবং জীবনমুখী দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…