আগরতলা, ১৫ মে, ২০২৬ঃ
আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ, এজিএমসি এর পরিকাঠামো উন্নয়নের জন্য ২৭৩.৪৬ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রক আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পরিকাঠামো সম্প্রসারণে প্রায় ২৭৩ কোটি
টাকার মঞ্জুরী দিয়েছে। এরফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই মেডিক্যাল কলেজে এম.বি.বি.এস.-এর আসন সংখ্যা ১০০টি
এবং পি.জি.টি. কোর্সে আসন সংখ্যা ৮৩টি বাড়ানো সম্ভব হবে। এর ফলে ত্রিপুরায় মোট এমবিবিএস আসনের সংখ্যা বেড়ে হবে ৫৫০ এবং পোস্ট গ্র্যাজুয়েট আসন দাঁড়াবে ১৯৬-এ। যা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নে এক অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই অর্থ বরাদ্দ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং রাজ্যের চিকিৎসা শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, গত চার বছরে রাজ্যে চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে রেকর্ড বৃদ্ধি হয়েছে। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি রাজ্যের তরুণ চিকিৎসা শিক্ষার্থীদের উন্নত সুযোগ-সুবিধা প্রদানে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…