আগরতলা, ২৪ মে, ২০২৬ঃ
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল আমরা বাঙালী। আগরতলায় দলীয় রাজ্য কার্যালয়ের সামনে আয়োজিত এই বিক্ষোভে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। একই সঙ্গে সরকার ন্যূনতম পরিষেবা দিয়েও অতিরিক্ত কর চাপিয়ে মানুষের উপর আর্থিক বোঝা বাড়াচ্ছে।
দলের নেতারা আরও দাবি করেন, বর্তমান সরকার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। পাশাপাশি বিরোধী দলগুলিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে চাপে রাখার অভিযোগও তোলা হয় সভা থেকে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখানো হলেও, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসঙ্গতি রয়েছে বলে দাবি করে আমরা বাঙালী। দলটির মতে, বারবার জ্বালানির দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ চরম সংকটে পড়ছেন।
সমস্যার সমাধানে দেশকে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার উপর জোর দেয় দলটি। বিদেশ নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা, প্রতিটি ব্লক স্তরে বেকার যুবকদের আত্মনির্ভরশীল করতে সরকারি প্রকল্প গ্রহণ, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমঘর নির্মাণ এবং নেশা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…