আগরতলা, ২৫ মে, ২০২৬ঃ
ত্রিপুরা রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি পর্যালোচনা এবং উন্মুক্ত সংশোধনাগারের কার্যকারিতা খতিয়ে দেখতে আগামী ১৫ জুনের মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিল।
প্রধান বিচারপতি মামিডান্না সত্যরত্ন রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে স্বতঃপ্রণোদিত রিট মামলার শুনানিতে এই নির্দেশ জারি করে। আদালত জানিয়েছে, সংশোধনাগারে থাকা প্রতিবন্ধী বন্দিদের জীবনযাত্রা, আবাসন এবং মৌলিক সুযোগ-সুবিধার বিষয়েও কমিটিকে বিশেষ নজর দিতে হবে, যাতে সংবিধানের ১৪, ১৫ এবং ২১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত অধিকার সুরক্ষিত থাকে।
মামলায় জবাবে কারা দপ্তরের অবর সচিব রক হলফনামায় জানান, স্টেট লেভেল মনিটরিং কমিটি এখনও গঠিত না হলেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আদালত নির্দেশ দেয়, সুপ্রিম কোর্টের ২৬ ফেব্রুয়ারির নির্দেশ অনুযায়ী আগামী ১৫ জুনের মধ্যে কমিটি গঠনের কাজ সম্পূর্ণ করতে হবে।
হাইকোর্ট আরও নির্দেশ দেয়, কমিটি গঠনের পর ২১ আগস্ট থেকে প্রতি তিন মাস অন্তর কমিটিকে কাজের রিপোর্ট জমা দিতে হবে।