আগরতলা, ২৬ মে ২০২৬ঃ
ত্রিপুরায় আবারও বাড়লো সিএনজি ও পিএনজি’র দাম। মঙ্গলবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সিএনজি ও পিএনজি’র নতুন মূল্য ঘোষণা করল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড, টিএনজিসিএল। মঙ্গলবার টিএনজিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, পশ্চিম ত্রিপুরায় সিএনজি এর দাম প্রতি কেজিতে ৮৫.১৫ টাকা থেকে বেড়ে ৮৭.১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে গোমতী জেলায় সিএনজি এর মূল্য ৮৯.৯৫ টাকা থেকে বাড়িয়ে ৯১.৯৫ টাকা করা হয়েছে।
অন্যদিকে, পশ্চিম ত্রিপুরায় গৃহস্থালী পিএনজি এর দাম ৪৪.৪১ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৫.৮৮ টাকা। সরকারি কোয়ার্টারে ব্যবহৃত পিএনজি এর মূল্যও বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে।
গোমতী জেলার গৃহস্থালী ও বাণিজ্যিক পিএনজি গ্রাহকদের ক্ষেত্রেও নতুন মূল্য কার্যকর হবে। পাশাপাশি বোধজংনগর আইজিদি এলাকায় গ্যাসের দাম ৪২.৯০ টাকা থেকে বাড়িয়ে ৪৩.৬৩ টাকা করা হয়েছে।
সংশোধিত নতুন মূল্য আগামী ২৭ মে থেকে কার্যকর হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, সংশোধিত সমস্ত মূল্য কর-সহ নির্ধারণ করা হয়েছে।