আগরতলা, ২৯ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, আটক ও বহিষ্কারের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন ত্রিপুরার বিধায়ক রঞ্জিত দেববর্মা। চিঠিতে বিধায়ক রঞ্জিত দেববর্মা রাজ্যের আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এনআরসি ও ইনার লাইন পারমিট চালুর দাবি জানিয়েছেন।
বিধায়ক দাবি করেন, বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ চলে আসছে। পরে প্রশাসনিক নজরদারির অভাবে ও কিছু রাজনৈতিক নেতা ও সরকারি আধিকারিকদের মদতে অনুপ্রবেশকারীরা ভুয়ো নথির মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পিআরটিসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি নথি সংগ্রহ করে নিচ্ছে। তিনি দাবি করেন, ত্রিপুরায় প্রায় ১ লক্ষ ৪৮ হাজার অবৈধ ভোটার রয়েছে, যাদের মধ্যে অনেকেরই ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
বিধায়কের মতে, অনুপ্রবেশের কারণে ত্রিপুরার জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে। বাংলাদেশি নাগরিক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে চেহারাগত মিল থাকায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কঠিন। তাই সমস্ত সরকারি নথির কড়া যাচাইয়ের দাবি জানান তিনি।
এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চিঠিতে, আগামী ৫ জুন ত্রিপুরা সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগরতলায় সাক্ষাতের আবেদন জানিয়েছেন রঞ্জিত দেববর্মা। তিনি জানান, প্রয়োজনীয় নথিপত্র সহ বিস্তারিত আলোচনার মাধ্যমে ত্রিপুরায় এনআরসি, ইনার লাইন পারমিট, সিএএ কার্যকর করার বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…