আগরতলা, ২০ জুলাই, ২০২৬ঃ
কৈলাসহর বড়খলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুবেদা খাতুনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, পুনরায় ময়নাতদন্তে দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে কৈলাসহর। এদিন বাবুবাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন এবং কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান।

স্থানীয়দের দাবি, জুবেদার মৃত্যুর ঘটনায় প্রকাশিত পুলিশ তদন্ত প্রতিবেদন এবং ময়নাতদন্তের রিপোর্টের উপর নিহতের পরিবারসহ বহু স্থানীয় বাসিন্দার আস্থা নেই। তদন্তে ঘটনার প্রকৃত সত্য যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তাই জনমনে আস্থা ফিরিয়ে আনতে এবং প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে একটি স্বচ্ছ ও সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের প্রয়োজন।

স্থানীয়দের দাবি, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। পাশাপাশি একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিহত ছাত্রীর মরদেহের পুনরায় ময়নাতদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে।

গত ৯ জুলাই বড়খলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুবাইদা খাতুন বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হন। পরদিন কৈলাশহারের হিরাছড়া এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…