আগরতলা, ৩০ জুলাই, ২০২৬ঃ
‘জেন-জি’ প্রজন্মকে উদ্দেশ্য করে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত-এর বিতর্কিত ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। কর্মসূচিতে অংশ নিয়ে মহিলা কংগ্রেসের নেতা-কর্মীরা ওই মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি তোলেন।
প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সার্বানি ঘোষ চক্রবর্তী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে নিয়ে একজন দায়িত্বশীল মহিলা সাংসদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। তাঁর দাবি, কঙ্গনা রানাউত বারবার বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে উত্তপ্ত করছেন, যা তরুণ সমাজ ও নারীদের জন্য অপমানজনক।
ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কঙ্গনা রানাউতকে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে দেশের তরুণ প্রজন্মের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বিজেপি নেতৃত্বের প্রতিও আহ্বান জানানো হয়, যাতে দলের সাংসদদের দায়িত্বশীল ও সংযত আচরণ নিশ্চিত করা হয়।
মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দের বক্তব্য, জন প্রতিনিধিদের মন্তব্য সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই তরুণ প্রজন্মকে লক্ষ্য করে কোনো ধরনের অবমাননাকর বা বিতর্কিত মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনার বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…