আগরতলা, ১১ ডিসেম্বর, ২০২৫ঃ
নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ এর বিরুদ্ধে ফের সরব হয়েছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন, টিএসএফ ও নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন, এনইএসও। বৃহস্পতিবার রাজধানীর উত্তর গেট এলাকা ও বিবেকানন্দ ময়দানের সামনে সংগঠন দু’টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা জানান, সিএএ উত্তর পূর্বাঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো ও আদিবাসী স্বার্থের জন্য হুমকি স্বরূপ। তারা কেন্দ্রের কাছে দাবি করেন, এই আইন অবিলম্বে বাতিল করা হোক।
টিএসএফ ও এনইএসও’র নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদে বহু ছাত্র ও যুবক অংশ নেন। প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে তারা কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠন দু’টি জানায়, নাগরিকত্ব সংশোধনী আইন পুরোপুরি বাতিল না করা হলে আন্দোলন চলবে।
বিক্ষোভকারীরা আরও বলেন, সিএএ দেশের সমতার ও ন্যায়ের মূলনীতিকে ক্ষুণ্ন করছে এবং এটি ধর্মের ভিত্তিতে জাতি বিভাজনের পথ খুলে দিয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…