আগরতলা, ৫ মে ২০২৬ঃ
ত্রিপুরার সিপাহীজলা জেলার জম্পুইজলা ও টাকারজলা এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তিপ্রামথা নেতাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ এবং বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ১২ ঘণ্টার বনধ পালন করছে তিপ্রামথার যুব সংগঠন।
ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে জম্পুইজলা বাজার এলাকায় একটি বিজয় মিছিল চলাকালীন। অভিযোগ, মিছিলের সময় দুষ্কৃতীরা বিজেপির একটি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ঘটনাস্থলে বিপুল পুলিশ বাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
এই ঘটনায় তিপ্রামথার বিধায়ক বিশ্বজিৎ কলই এবং এমডিসি সুরজ দেববর্মা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে জম্পুইজলা এডিসি ভিলেজ চেয়ারম্যান রঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তার করে বিশালগড় আদালতে পেশ করা হয়েছে। আদালত তাকে ১১ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে।
এই গ্রেপ্তারির প্রতিবাদে তিপ্রামথার যুব সংগঠন ওয়াইটিএফ ১২ ঘণ্টার বনধের ডাক দেয়। মঙ্গলবার সকাল থেকেই জম্পুইজলা ও টাকারজলায় দোকানপাট, সরকারি দফতর বন্ধ রয়েছে এবং যান চলাচল প্রায় সম্পূর্ণভাবে বন্ধ ছিল। আন্দোলনকারীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তুলেছে এবং গ্রেপ্তার হওয়া নেতা রঞ্জিত দেববর্মার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে জম্পুইজলা থানার ওসি মৃণাল কান্তি রিয়াংকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…