আগরতলা, ২৬ মে ২০২৬ঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে মঙ্গলবার রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে ১২ বছর পূর্তি উপলক্ষে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে, রাজ্যে এইমস স্থাপন, কমলপুর থেকে শান্তিরবাজার পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ, দুগ্ধজাত শিল্পের বিকাশ, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, ডাবল লাইন রেলপথ নির্মাণ, বন্দে ভারত ট্রেন চালু, প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশের বিষয়গুলি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এছাড়াও অর্থ দপ্তরের বিভিন্ন বিষয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আরও ঘর বরাদ্দ, ইএমআরএস-এর সংখ্যা বৃদ্ধি, ব্রু জনগোষ্ঠীর জন্য এওয়াইওয়াই রেশন কার্ডের সংখ্যা বৃদ্ধি এবং ন্যাচারাল গ্যাসের বরাদ্দ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টায় আগামী দিনে ত্রিপুরার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি আরও গতিশীল হবে।
সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ত্রিপুরাসুন্দরী মন্দির ও নবনির্মিত মন্দির চত্বরের প্রতিচ্ছবি সম্বলিত একটি ফটো ফ্রেম তুলে দেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, প্রসাদ প্রকল্পের আওতায় মন্দির চত্বরের পুনর্বিকাশের পর দেশজুড়ে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী মাতাবাড়িতে এসে মা ত্রিপুরাসুন্দরীর দর্শন করছেন। এর ফলে এই ঐতিহ্যবাহী শক্তিপীঠের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…