আগরতলা, ২৮ মে, ২০২৫ঃ
খারিফ মরশুমকে সামনে রেখে কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতা গড়ে তুলতে ২৯ মে থেকে ত্রিপুরা সহ সারা দেশে শুরু হতে যাচ্ছে ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী জানান, এই অভিযানের মূল লক্ষ্য হল আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, কৃষকদের বাস্তব সমস্যার সমাধান, এবং আধুনিক কৃষি সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া। অভিযান চলবে ১২ জুন পর্যন্ত এবং রাজ্যের ৮টি জেলার ৮৬৪টি স্থানে এই সময়কালে কৃষি সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৭২টি সভা অনুষ্ঠিত হবে, যার প্রতিটিতে অন্তত ২০০ জন কৃষক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই সচেতনতা অভিযানকে আরও কার্যকর করে তুলতে রাজ্যজুড়ে ২৪টি কৃষি রথ নামানো হবে, যেগুলি প্রতিটি টিমের সঙ্গে যুক্ত থেকে প্রচার কার্য চালাবে। আগামীকাল সিপাহীজলা জেলায় এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কৃষিমন্ত্রী জানান, সভাগুলিতে উন্নত ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, জৈব চাষ ও তার গুরুত্ব, ড্রোন প্রযুক্তির প্রয়োগ, জলবায়ু সহনশীল চাষ পদ্ধতি, আবহাওয়া ও ফসলবীমা, মাটি অনুযায়ী ফসল নির্বাচন, পশুপালন ও মৎস্যচাষ নিয়ে আলোচনা হবে।
মন্ত্রী রতনলাল নাথ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের উন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “এই অভিযানের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও আধুনিক কৃষির সাথে তাঁদের সংযুক্ত করাই আমাদের লক্ষ্য।”

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…