আগরতলা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলার জন্য গতানুগতিক তদন্ত পদ্ধতির সাথে
আধুনিক ফরেনসিক প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যপাল ইন্দ্ৰসেনা
রেড্ডি নাল্লু। বুধবার আগরতলা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে
‘ইনোভেশন ইন দ্য ফিল্ড অফ ফরেস্টিক সাইন্স এন্ড সাইবার সিকিউরিটি’ সেমিনার এবং বার্ষিক পুরস্কার বিতরণী উৎসবের উদ্বোধন করে তিনি একথা
বলেন। প্রযুক্তিগত উন্নয়ন ও ডিজিট্যালাইজেশন-এর সাথে পাল্লা দিয়ে ক্রমবর্ধমান সাইবার
প্রতারণা ও অপরাধমূলক ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রযুক্তির
অপব্যবহার মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিচ্ছে।
প্রযুক্তির অপব্যবহার থেকে এবং নিজেদের ডিজিট্যাল ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে
আধুনিক উদ্ভাবনীমূলক প্রযুক্তি সম্পর্কে উপযুক্ত ধারণা থাকা এবং গ্রহণযোগ্যতা থাকা দরকার
বলে মন্তব্য করেন রাজ্যপাল। তিনি এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন। নিরাপদ
ডিজিট্যাল ইকো-সিস্টেম তৈরী করতে এজাতীয় সেমিনার এর গুরুত্ব রয়েছে বলে তিনি
অভিমত প্রকাশ করেন।