আগরতলা, ৬ ডিসেম্বর, ২০২৫ঃ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। কৈলাসহর মনুঘাট ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী স্থল বন্দরে শনিবার আয়োজিত এই বৈঠকে সীমান্ত নিরাপত্তা, শান্তি বজায় রাখা ও দুই দেশের বাহিনীর মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ ও সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি নিয়ে দুই বাহিনীর প্রতিনিধিরা মতবিনিময় করেন। পাশাপাশি সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক বিশ্বাস ও সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উভয় পক্ষই জানায়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, তথ্য বিনিময় এবং যৌথ উদ্যোগই সীমান্তকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে সহায়ক। তাই সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য।
বিএসএফ ও বিজিবি কর্মকর্তাদের মতে, এ ধরনের বৈঠক দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বোঝাপড়া সুদৃঢ় করে, অপরাধ দমনে যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে এবং সীমান্তের দুই দিকে আইন-শৃঙ্খলার ক্ষেত্রে শান্তি বজায় রাখে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…