ধর্মনগর সংশোধনাগারে এক বন্দির মৃত্যু, পরিবারের অভিযোগ খুন
আগরতলা, ২৬ নভেম্বর ২০২৬ঃ
ধর্মনগর সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে নিয়ে মৃত্যুকে নিয়ে খুনের অভিযোগ তুলেছে তার পরিবার। বন্দী দিলওয়ার হোসেনকে বুধবার বিকেলে অসুস্থ অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, তাকে সংশোধনাগারের ভেতরে মারধর করা হয়েছে।
ধর্মনগর হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, মাথায় একটি গুরুতর আঘাত নিয়ে দিলওয়ার হোসেনকে পুলিশ বিকেল ৩টা নাগাদ হাসপাতালে নিয়ে আসে। সঙ্গে সঙ্গেই চিকিৎসকেরা সিপিআর প্রয়োগ করে জরুরি ওষুধ দেয়। ৩টা ১৫ মিনিট নাগাদ তার মৃত হয়।
পরিবারের অভিযোগ, সংশোধনাগারের ভিতরে তাঁকে মারধর করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার দিন সকালে দিলওয়ার সুস্থ ছিলেন। পরিবারের সঙ্গে কথা হয়েছিল।
চিকিৎসকের প্রাথমিক পরীক্ষায় দিলওয়ারের মাথার ডান দিকে আঘাতের চিহ্ন পাওয়া যায়। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে কি না, তা জানতে সিটি স্ক্যানের পরামর্শ দেওয়া হলেও তা করা সম্ভব হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










