বিজয় মার্চেন্ট : প্রথম ইনিংসে লিড হাতছাড়া ত্রিপুরার, ড্রয়ের পথে ম্যাচ
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর: বিজয় মার্চেন্ট ট্রফির (এলিট গ্রুপ) ম্যাচে হিমাচল প্রদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড হাতছাড়া করল ত্রিপুরা অনূর্ধ্ব-১৬ দল। প্রথম দিনে শ্রীমান দেবনাথ অপরাজিত ১৪৯ রানে দিন শেষ করলেও বৃহস্পতিবার দ্বিতীয় দিনে তিনি ১৫৫ রানে আউট হন এবং ত্রিপুরার প্রথম ইনিংস শেষ হয় ১০৬.৩ ওভারে ২৫০ রানে। হিমাচলের হয়ে যশ এন চৌধুরী ৫৯ রানে ৬টি ও আদিশ মিনহাস ৪৩ রানে ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ প্রথম ইনিংসে ৬৩.১ ওভারে ৩০২ রানে অলআউট হয় এবং ৫২ রানের মূল্যবান প্রথম ইনিংস লিড পায়। হিমাচলের হয়ে অর্ণব এম ঠাকুর ১১৪ এবং নীরব আই ১১০ রানের শতরান করেন। ত্রিপুরার বোলারদের মধ্যে ময়ূখ চৌধুরী ৪৩ রানে ৪টি এবং শ্রীমান দেবনাথ ২৮ রানে ২টি উইকেট দখল করেন; রাহুল মিয়া ও মিনহাজ আহমেদ পান ১টি করে উইকেট।
দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা ১১ ওভারে বিনা উইকেটে ২৫ রান তুলেছে এবং এখনও ২৭ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে অপরাজিত আছেন শ্রীমান দেবনাথ (১৭*) ও রাহুল মিয়া (৮*), পাশাপাশি শ্রেষ্ঠাংশু দেব (০*) চোট পেয়ে রিটায়ার্ড নটআউট হয়েছেন। ম্যাচের শেষ দিনে বড় অঘটন না ঘটলে ম্যাচটি ড্রয়ের দিকেই গড়াচ্ছে এবং সেক্ষেত্রে ত্রিপুরার ঝুলিতে ১ পয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
ত্রিপুরা (১ম ইনিংস): ২৫০ অলআউট (১০৬.৩ ওভার) — শ্রীমান ১৫৫, রাহুল ২১; যশ এন চৌধুরী ৬/৫৯, আদিশ মিনহাস ৩/৪৩।
হিমাচল (১ম ইনিংস): ৩০২ অলআউট (৬৩.১ ওভার) — অর্ণব ১১৪, নীরব ১১০; ময়ূক ৪/৪৩, শ্রীমান ২/২৮।
ত্রিপুরা (২য় ইনিংস): ২৫/০ (১১ ওভার, দ্বিতীয় দিন শেষে) — শ্রীমান ১৭*, রাহুল ৮*।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!









