প্রতিবন্ধী ভোটারদের বাড়িতে ভোটের ব্যবস্থার দাবিতে সিজেপি ত্রিপুরা
আগরতলা, ২৬ নভেম্বর, ২০২৬ঃ
ত্রিপুরার আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে ত্রিপুরা ককরোজ জনতা পার্টি, সিজেপি। এ বিষয়ে সংগঠনের একটি প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আবেদন জমা দিয়েছে।
সংগঠনের পক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সংগঠন। সিজেপি ত্রিপুরার দাবি, লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভোটারদের জন্য বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেও আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে এই ধরনের সুযোগ রাখা হয়নি। ফলে অনেক নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।
সংগঠনটি ৯০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধকতাযুক্ত নাগরিকদের জন্য বাড়িতে ভোটদান অথবা উপযুক্ত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে। তাদের মতে, প্রত্যেক নাগরিকের ভোটের মূল্য সমান এবং শারীরিক অক্ষমতা যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পথে বাধা না হয়।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










