নর্থইস্ট মাস্টার্স টেবিল টেনিসে প্রথমবার কোয়ার্টারে ত্রিপুরা দল
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে শুরু হয়েছে পঞ্চম নর্থইস্ট মাস্টার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিকিমের স্পোর্টস সেক্রেটারি। বিভিন্ন বয়স বিভাগে মোট ১৭০ জন পুরুষ ও মহিলা খেলোয়াড় এই আসরে অংশ নিয়েছেন। এর মধ্যে ত্রিপুরা দল ৬০ বছর ও ততোর্ধ বিভাগে তিনজন খেলোয়াড় নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামে এবং ইতিহাসে প্রথমবারের মতো নর্থইস্ট মাস্টার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করে। গ্রুপ লিগে নাগাল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে শেষ আটের ছাড়পত্র পেলেও, কোয়ার্টার ফাইনালে মেঘালয়ের বিরুদ্ধে ৩-১ সেটের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে হার মেনে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ত্রিপুরা।
ত্রিপুরার ৬০-ততোর্ধ দলে অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন চঞ্চল চৌধুরী, সুজিত বণিক ও সঞ্জিত দত্ত চৌধুরী। খেলোয়াড়দের এই সাফল্যের পাশাপাশি টুর্নামেন্ট পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন ত্রিপুরার এক পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব; ত্রিপুরা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য অজয় দত্ত এই প্রতিযোগিতায় চিফ রেফারি রেফ্ষধর দায়িত্ব পালন করছেন।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










