ইকফাই বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিয়ম, প্রতিবাদে এনএসইউআই এর বিক্ষোভ
আগরতলা, ২৬ নভেম্বর, ২০২৬ঃ
ইকফাই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল এনএসইউআই। এনএসইউআইয়ের অভিযোগ, ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অজুহাতে বেশ কিছু ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
সংগঠনের দাবি, এই ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস করেছেন, মিডটার্ম পরীক্ষায় অংশ নিয়েছেন এবং একটি সম্পূর্ণ সেমিস্টার শেষ করে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাই তাঁদের পরীক্ষায় বসার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
এই দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরেও বিক্ষোভ প্রদর্শন করেন এনএসইউআই কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার রাজ্য এনএসইউআই সভাপতি আমির হোসেনের নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন বিভাগের প্রিন্সিপাল ও রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের দাবি জানায়।
এনএসইউআই রাজ্য সভাপতি আমির হোসেনের দাবি, ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ নষ্ট করা চলবে না। অবিলম্বে সমস্যার সমাধান করে প্রত্যেক যোগ্য ছাত্রছাত্রীকে আসন্ন সেমিস্টার পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










