আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া ও প্রিমিয়ার ক্রিকেট লিগ-এর সূচি ঘোষণা
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব-কমিটির পক্ষ থেকে আসন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ‘আগরতলা প্রেস ক্লাব প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০২৭’-এর বিস্তারিত সূচি চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর, রবিবার রাজধানীর ক্ষুদিরাম স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ওই দিনই প্রেসক্লাব আয়োজিত সকল ইনডোর গেমস-এর পুরস্কার বিতরণ করা হবে। অন্যদিকে, ‘আগরতলা প্রেস ক্লাব প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০২৭’ শুরু হবে আগামী ৫ জানুয়ারি, মঙ্গলবার এবং খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি, শনিবার। এই ক্রিকেট লিগে অংশগ্রহণের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর। প্রতিযোগিতায় চারটি দল থাকছে— আগরতলা প্রেস ক্লাব ব্লু, আগরতলা প্রেস ক্লাব গ্রিন, আগরতলা প্রেস ক্লাব ইয়েলো এবং আগরতলা প্রেস ক্লাব রেড।
উক্ত বৈঠকে স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন কনভেনার অভিষেক দে, জয়েন্ট কনভেনার সুপ্রভাত দেবনাথ ও রঞ্জন রায়, অভিষেক দেববর্মা, সিশান চক্রবর্তী ও প্রসেনজিৎ সাহা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলা সাংবাদিকদের জন্যও নাম জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে; আগ্রহী মহিলা সদস্যরাও নাম জমা দিতে পারবেন। ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট লিগকে ঘিরে প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!









