শ্রীনগরে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের আর্থিক অন্তর্ভুক্তি শিবির
আগরতলা, ২৫ নভেম্বর, ২০২৬ঃ সাধারণ মানুষের মধ্যে ব্যাঙ্কিং পরিষেবার প্রসার এবং সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিম ত্রিপুরার শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ে এক আর্থিক অন্তর্ভুক্তি শিবিরের আয়োজন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগরতলা কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিদার। ব্যাঙ্কের রিজিওনাল অফিসের ও কাঞ্চনমালা শাখার উদ্যোগে আয়োজিত এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সুরেন্দ্র নিদার আর্থিক সাক্ষরতা ও তৃণমূল স্তরে ব্যাঙ্কিং পরিষেবার গুরুত্ব তুলে ধরেন।
সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী জন ধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করার আহ্বান জানান সুরেন্দ্র নিদার।
শিবিরে ডিজিটাল ব্যাঙ্কিং, নিরাপদ লেনদেন এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্তকরণ এবং গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










