শেখ হাসিনার ফেরা নিয়ে আগরতলায় আওয়ামী লীগের প্রতিনিধি দল
আগরতলা, ২৬ নভেম্বর, ২০২৬ঃ
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে ত্রিপুরার আগরতলায় পৌঁছেছে দলের এক প্রতিনিধি দল। বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে পাঁচ থেকে সাতজন শীর্ষ নেতা কলকাতা থেকে আগরতলায় আসেন।
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য স্থলপথ ও সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আওয়ামী লীগ নেতারা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। এর আগে তাঁরা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা ঘুরে দেখেন। আগরতলায় পৌঁছানোর পর প্রতিনিধি দলটি স্থলবন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
এদিকে, আগরতলায় আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেলে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সীমান্ত পথে সম্ভাব্য প্রবেশ ও নাশকতার আশঙ্কা প্রকাশ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










