তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা খারিজ ত্রিপুরা হাইকোর্ট
আগরতলা, ২৬ নভেম্বর, ২০২৬ঃ
ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেতা কুণাল ঘোষ সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর বুধবার খারিজ করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। সমাজমাধ্যমে এই খবর জানান কুণাল ঘোষ।
২০২১ সালের আগস্টে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের পর আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে খোয়াইয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফরকে কেন্দ্র করে খোয়াই থানায় রাজনৈতিক কর্মসূচি ও অবস্থানের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে। ওই এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও দোলা সেনসহ একাধিক তৃণমূল নেতার নাম ছিল।
কুণাল ঘোষের পক্ষে আইনজীবী অয়ন চক্রবর্তী ও প্রবাহন সরকার মামলায় সওয়ালে আদালতে জানান, মূল এফআইআর খারিজ হওয়ায় একই মামলায় নাম থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আর মামলাটি কার্যকর থাকবে না।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










