আগরতলা, ২৮ মে, ২০২৫ঃ
সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদে সোচ্চার হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, “লাভজনক সংস্থাগুলিকে স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। এতে দেশের অর্থনৈতিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
প্রবীরবাবু প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “দিনের বেলায় সৌর বিদ্যুৎ উৎপাদন করে তা বিক্রি করা যাবে কি না, সেই বিষয়ে এখনও পরিষ্কার নির্দেশিকা নেই। অন্যদিকে, সূর্যাস্তের পর সরকারি বিদ্যুৎ ব্যবহারের জন্য সাধারণ মানুষ যে বিল পাবেন, তা তাঁদের পক্ষে বহনযোগ্য হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের যেসব এলাকায় প্রিপেইড বিদ্যুৎ বিল চালু হয়েছে, সেখানে সাধারণ মানুষ আর্থিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ব্যবস্থার ফলে বহু মানুষ অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার মুখে পড়ছেন এবং অতিরিক্ত অর্থব্যয়ে বাধ্য হচ্ছেন।
প্রদেশ কংগ্রেস মুখপাত্র রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকেও একহাত নেন। তাঁর কটাক্ষ, “রাজ্যে বিদ্যুৎ পরিষেবা উন্নয়নের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রকৃতপক্ষে, এই প্রকল্পগুলি জনস্বার্থের পরিবর্তে ব্যবসায়িক স্বার্থে চালু করা হচ্ছে।”
সবমিলিয়ে দেশের লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণ এবং সূর্য ঘর প্রকল্প বাস্তবায়নের নামে বিদ্যুৎ খাতে ‘গোপন বাণিজ্যিক চক্রান্ত’ চলছে বলে দাবি করেন কংগ্রেস মুখপাত্র। তিনি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং রাজ্যের মানুষের স্বার্থে সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…