আগরতলা, ২৪ জুন, ২০২৬ঃ
রাজ্যে তপশিলি উপজাতি ও তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত সরকারি শূন্যপদ অবিলম্বে পূরণ এবং ককবরক ভাষায় রোমান্টিক দাবিতে বুধবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন, টিএসএফ।
আগরতলার সার্কিট হাউস এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তিন ঘণ্টার গণঅবস্থান করেন টিএসএফ কর্মী সমর্থকরা। সংগঠনের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা তপশিলি উপজাতি ও জাতিদের শূন্যপদ পূরণ, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু এবং ককবরক ভাষায় রোমান লিপি চালুর দাবি জানানো হয়।
টিএসএফ এর দাবি, সরকারি দপ্তরে সংরক্ষিত বহু পদ বছরের পর বছর খালি পড়ে রয়েছে। এর ফলে যোগ্য এসটি ও এসসি প্রার্থীরা চাকরি না পেয়ে বয়স উত্তির্ন হয়ে যাচ্ছেন।
টিএসএফ সহ সভাপতি জন দেববর্মা বলেন, সংগঠনের দাবি, তিনি জানান, খালি শূন্যপদ পূরণের জন্য অবিলম্বে বিশেষ নিয়োগ প্রক্রিয়া চালু করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আবেদন জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। তাদের মতে, সংরক্ষিত পদে দ্রুত নিয়োগ হলে সামাজিক ন্যায়বিচার ও সরকারি চাকরিতে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
টিএসএফ নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবিগুলি নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন তারা।