আগরতলা, ৩০ মে, ২০২৫ঃ
ভারতের আবহাওয়া দপ্তরের আগরতলা কেন্দ্র এক বিশেষ আবহাওয়া বুলেটিনে জানিয়েছে, ৩০ মে থেকে ১ জুন ২০২৫ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ২০ সেন্টিমিটার বা তার বেশি অতি অতি প্রবল বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর ও উনকোটি জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, বাকি জেলাগুলোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী তিন দিনের জন্য।
৩০ মে সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত ত্রিপুরার সর্বোচ্চ
বিস্রামগঞ্জে ২১.১ সেন্টিমিটার, মোহনভোগে ২০.৫ সেন্টিমিটার, সোনামুড়ায় ১৬.৭ সেন্টিমিটার, জিরানিয়ায় ১৫.৯ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই আবহাওয়ার ফলে রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। গাছ উপড়ে পড়া, কাঁচা ঘরবাড়ি ও হাট-বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধস ও নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে। ফসল ও শাকসবজির ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হয়েছে।
বিপদাপন্ন এলাকাগুলিতে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বজ্রঝড় চলাকালীন বাইরে করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিদ্যুৎ-সংক্রান্ত যন্ত্রপাতি থেকে দূরে থাকার এবং গাছের নিচে আশ্রয় না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকদের জন্য শস্য ঢেকে রাখা, প্রাকৃতিক মালচ ব্যবহারের এবং নতুন বীজ রোপণ বিলম্বিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…