আগরতলা, ৩১ মে, ২০২৫ঃ
সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ-ইস্ট ইনভেস্টরস সামিটে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সামিটে মোট ৪.৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে ১৫,৮২৩ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যে ৬৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার আগরতলায় হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত ‘এনইআর-স্টেকহোল্ডারস কনসাল্টেশন প্রোগ্রাম’-এ এই তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের দপ্তরের আধিকারিক এবং দেশ-বিদেশের নামী ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী জানান, এই সামিটে জাপান, ইউরোপ ও আশিয়ান দেশসহ ৮০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। তিনি বলেন, ত্রিপুরা ও ডোনার মন্ত্রকের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই ১৮৪টি মৌ স্বাক্ষরিত হয়েছে,য় যার মাধ্যমে ১৫ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশেরও বেশি বাস্তবায়ন হয়েছে।
ত্রিপুরায় পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, আগর, বাঁশ ও রাবার শিল্পে সর্বাধিক বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, শিল্প স্থাপনের সহায়ক পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার বিভিন্ন নীতি ও আইন পুনঃবিবেচনা করছে, এবং করছাড় ও ভর্তুকি দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে।
মুখ্যমন্ত্রী জানান, বিনিয়োগ বৃদ্ধির জন্য গঠিত উচ্চপর্যায়ের টাস্কফোর্স ইতিমধ্যেই দুটি সভা সম্পন্ন করেছে এবং আগামী ছয় মাসে একটি কৌশলগত রোডম্যাপ প্রস্তুত করা হবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…