আগরতলা, ৩ জুন, ২০২৫ঃ
ত্রিপুরা পুলিশের গাফিলতি নিয়ে ফের প্রশ্ন উঠছে। বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাসের সরকারি গাড়ি সোমবার সন্ধ্যায় দুই দুর্বৃত্ত ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার ভেলুয়াচর-নাড়ুবাড়ি সীমান্ত এলাকা থেকে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের খোঁজ মেলেনি।
জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা বিশালগড় থানায় এক সাংবাদিক সম্মেলনে জানান, ছিনতাইয়ের পর থেকেই তৎপরভাবে তদন্ত চলছে। উদ্ধার হওয়া গাড়ির সূত্র ধরে তদন্ত এগোলেও মূল অভিযুক্ত জুয়েল আলম এখনো পলাতক। পুলিশ জানিয়েছে, তাকে ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই পুলিশের গাফিলতির অভিযোগ তুলছেন। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব থানায় গিয়ে পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। এদিকে বিগত কয়েক বছরে বিশালগড় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রায় প্রতিদিন মহকুমার চুরি ছিনতাই এর ঘটনা ঘটে চলছে। সঙ্গে রয়েছে সড়ক দুর্ঘটনা ও সামাজিক অশান্তির বিবাদ। বিশালগড় মহকুমায় মাদক পাচারের ঘটনা ও ঘটে চলছে নিয়মিত।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…