আগরতলা, ৪ জুন, ২০২৫ঃ
পার্বত্য চট্টগ্রামে প্রতিদ্বন্দ্বী গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর সাথে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষে আহত হয়ে চিকিৎসার জন্য অবৈধভাবে ত্রিপুরায় অনুপ্রবেশ করা পার্বত্য চট্টগ্রাম জনসমিতি এর ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ।
বুধবার ভোররাতে আগরতলার হাঁপানিয়া এলাকার ত্রিপুরা মেডিকেল কলেজ সংলগ্ন একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে আমতলী থানার পুলিশ ওই ১০ জন পুরুষ ও ৩ জন মহিলাকে গ্রেপ্তার করে। অধিকাংশের শরীরে আহত হওয়ার চিহ্ন ছিল এবং তারা চিকিৎসাধীন অবস্থায় ছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পেশের পর বুধবারই তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে।
বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর মধ্যে সশস্ত্র সংঘর্ষ ১৪ মে শুরু হয়। সংঘর্ষের সূচনা হয় ভোরে বাঘাইছড়ি উপজেলার বাংলাটলি ইউনিয়নের দুলোবনিয়া গ্রামে এবং তা পরে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে তীব্র সংঘর্ষ ঘটে সোমবার দুপুরে। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আখতার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যে ক্ষমতা দ্বন্দ্বের জেরে এই হিংসার ঘটনা ঘটেছে। প্রায় ১,০০০ রাউন্ড গুলি চালানোর খবর পাওয়া গেছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…