আগরতলা, ৫ জুন, ২০২৫ঃ
ত্রিপুরাকে ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ ম্যালেরিয়া মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে ২ থেকে ৪ জুন পর্যন্ত রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে তিন দিনব্যাপী এক রাজ্য পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে। পর্যালোচনা সভায় স্বাস্থ্য সচিব জানান, ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ ৫০ হাজার মশারি বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি, লার্ভিসাইড স্প্রে, লার্ভিভোরাস মাছ ছাড়া, বাড়ি বাড়ি গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। সভায় ঘরে ঘরে ম্যালেরিয়া পরীক্ষা, লার্ভিসাইড স্প্রে, ম্যালেরিয়া প্রতিরোধে প্রোফাইল্যাক্সিস ওষুধ বিতরণ, জুমিয়া পরিবারগুলির ওপর বিশেষ নজরদারি, স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন, সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সব পদক্ষেপের মাধ্যমে রাজ্যজুড়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস, দ্রুত রোগ শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত রোডম্যাপ গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তর আশাবাদী, এই পরিকল্পনার সফল বাস্তবায়নের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য খুব শীঘ্রই ম্যালেরিয়া মুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করবে এবং ডেঙ্গু প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…