আগরতলা, ৭ অক্টোবর, ২০২৫ঃ
বিজেপির এক বিক্ষোভ মিছিল থেকে হামলার শিকার হল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় ঘটনাটি ঘটে। পশ্চিমবঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের হাতে বিজেপির সংসদ বিধায়কদের আক্রান্তের ঘটনার পর মঙ্গলবার আগরতলায় একটি বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছিল বিজেপি সদর জেলা কমিটি। এই দিন আগরতলা রাম ঠাকুর সংঘ এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শহরে বিভিন্ন রাস্তা ঘুরে আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কার্যালয়ের সামনে দিয়েছে আমার সময় মিছিল থেকে একাংশ কর্মীরা উত্তেজিত হয়ে এই হামলা চালায়। ঘটনার সময় পুলিশ থাকলেও পুলিশকে তেমন প্রতিরোধ করতে দেখা যায়নি। প্রায় আধঘন্টা যাবত চলে এই হামলা হচ্ছে। উত্তেজিত বিজেপি কর্মীরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাইনবোর্ড ও পতাকা ভেঙে দেয়। যদিও তৃণমূল কার্যালয়ের ভেতরে কোন হামলা করা হয়নি। এতিম মিছিলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব ও বিজেপি সদর আরবান জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। ঘটনায় কোন হতাহতের খবর নেই। সামাজিক মাধ্যমে ঘটনার প্রতিক্রিয়ায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে,
“ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দফতরে বিজেপি-সমর্থিত গুন্ডাদের বর্বর হামলা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত এবং রাজনৈতিক সন্ত্রাসের নগ্ন উদাহরণ। বিরোধীদের কণ্ঠরোধে হিংসাকে হাতিয়ার করে তারা নিজেদের অস্থিরতা, ভয় ও নৈতিক শূন্যতাকেই সামনে আনছে। আমরা থামব না। আমরা ভয় পাব না। ত্রিপুরার জনতা সব দেখছে — এগুলোই আগামী দিনে জবাব হয়ে ফিরবে।”

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…