আগরতলা, ১৮ অক্টোবর, ২০২৫ঃ
কলেজটিলা লেইক এলাকা পরিদর্শন করল ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের এক প্রতিনিধি দল। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কলেজটিলা জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন পার্ক ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। প্রাকৃতিক এই হ্রদটিকে ঘিরে কংক্রিটের পার্ক তৈরি করাতে জৈব বৈচিত্র বেদখল হয়ে যাচ্ছে বলে মানবাধিকার কমিশন একটি মামলা হয়েছে। ফোরাম ফর প্রটেকশন অফ এনভায়রনমেন্ট এনফ ওয়াটার বডিস, নামের একটি সামাজিক সংগঠনের দায়ের এই মামলায় কলেজটি লেইক এলাকার জোরজবৈচিত্র ও জমি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করে। এই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার কলেজটিলা এলাকাটি পরিদর্শন করেন ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিকরা।
পরিদর্শনের পর প্রতিনিধিরা জানান, বহু বছর ধরে পরিযায়ী পাখিরা এই জলাশয়ে এসে আশ্রয় নেয়। কিন্তু পার্কটি নির্মাণের পর সেটি এখন ক্রমশ বাণিজ্যিক কেন্দ্রের রূপ নিচ্ছে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিরা বলেন, প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত দিকগুলো পর্যাপ্তভাবে বিবেচনা করা হয়েছে কিনা খতিয়ে দেখা হয়েছে।
এদিকে, আগরতলা স্মার্ট সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এমবিবি কলেজ সংলগ্ন এই জলাশয়কে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যেখানে বিজ্ঞানসম্মত দিক এবং পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে।