আগরতলা, ২৯ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয় অনুষ্ঠিত হয়ে গেল কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। ঐক্য ও কার্যক্রম জোরদার করতে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কোর কমিটির বৈঠক। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যের সভাপতিত্বে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব সহ অংশ নেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতৃত্ব উত্তর-পূর্বাঞ্চলীয় কো-অর্ডিনেটর ড. সম্বিত পাত্রা এবং রাজ্য প্রভারী ড. রাজদীপ রায়।
বৈঠকে সাংগঠনিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকে সাংগঠনিক পর্যালোচনার পাশাপাশি রাজ্যের কিছু সাম্প্রতিক বিতর্কিত ঘটনাও আলোচিত হয়েছে। এর মধ্যে রয়েছে মন্ত্রী সুধাংশু দাসের সোর্স মানি সংক্রান্ত মন্তব্য, বিধায়ক তোফাজ্জল হোসেনের শো-কজ নোটিশ, এবং তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মার সক্রিয় ভূমিকা। বৈঠকে দলের ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা, জনসংযোগ বৃদ্ধি, এবং কর্মীস্তরে ঐক্য জোরদারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।