আগরতলা, ১৯ নভেম্বর ২০২৫ঃ
ত্রিপুরার গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে রাবার চাষসহ বিভিন্ন ক্ষেত্রকে আরও গতিশীল করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার প্রজ্ঞাভবনে রাবার বোর্ড আয়োজিত ‘এমরোব ন্যাশনাল অ্যাওয়ার্ড সিরেমনি ২০২৫’ উদ্বোধন করতে এসে এ কথা জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা।
মন্ত্রী জানান, ত্রিপুরায় বর্তমানে ১৩৩.৮০৯ হেক্টর জমিতে রাবার চাষ হচ্ছে এবং রাবার উৎপাদন ১১৬.০৫৮ মেট্রিক টনে পৌঁছেছে। দেশে রাবার উৎপাদনে ত্রিপুরা এখন দ্বিতীয় স্থানে। আরও বেশি এলাকায় রাবার বাগান সম্প্রসারণের মাধ্যমে ত্রিপুরাকে প্রথম স্থানে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
তিনি বলেন, “রাজ্যকে আত্মনির্ভর করে তুলতে রাবার চাষ বড় ভূমিকা রাখছে। জুমিয়াদের পুনর্বাসনের মাধ্যমে তাদের রাবার চাষে যুক্ত করা হচ্ছে।” পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে স্বসহায়ক দল গঠন থেকে শুরু করে তাদের উৎপাদিত সামগ্রীর বাজারসুবিধা তৈরির কাজও রাজ্য সরকার করছে।
শিল্পমন্ত্রী আরও জানান, গত কয়েক বছরে বহিরাজ্যের ১২০ জন শিল্পোদ্যোগী প্রায় ৩৮০০ কোটি টাকার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। মুখ্যমন্ত্রীর রাবার মিশন প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে ৩০ হাজার হেক্টর নতুন রাবার বাগান তৈরির কাজ চলছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…