আগরতলা, ২০ নভেম্বর, ২০২৫ঃ
আগরতলা থেকে শিলচরগামী প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেনের সাথে একটি পণ্যবাহী বলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে লংতরাই ভ্যালির সিন্ধু কুমার পাড়া এলাকায় রেল ক্রসিং লাইন সংলগ্ন স্থানে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা একটা কুড়ি নাগাদ একটি বলেরো পিকআপ গাড়িটি রেল লাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনটির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। আহত হয়েছেন গাড়ির আরেক আরোহ। তাদের দেহ মনু এসকে পাড়া এলাকা থেকে উদ্ধার করে মনু কমিউনিটি হেলথ সেন্টারে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের খোঁজ খবর শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনার পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। স্থানীয়দের মতে, রেল ক্রসিংয়ে পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
রেলওয়ে বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…