আগরতলা, ১২ ডিসেম্বর, ২০২৫ঃ
আইনশৃঙ্খলা সুদৃঢ় রাখা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে ত্রিপুরা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার আগরতলায় রাজ্য পুলিশের আইজি ডিআইজি’দের নিয়ে এক রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক রাজ্য-স্তরের পর্যালোচনা বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশের পোশাক একজন কর্মীর গর্ব ও অহংকার। জনগণের নিরাপত্তা রক্ষায় পুলিশ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সরকারের পক্ষ থেকে পুলিশের দায়িত্ব পালনে কোনো প্রকার হস্তক্ষেপ করা হয় না।” তিনি পুলিশ কর্মীদের সমাজের প্রতি দায়বদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দেশের সকল রাজ্যের ডিজি ও আইজি পর্যায়ের আধিকারিকদের নিয়ে একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে গৃহীত নির্দেশিকা ও পরামর্শের ভিত্তিতেই এদিন রাজ্য-স্তরের পর্যালোচনা করা হয়।
মুখ্যমন্ত্রী জানান, বিদেশী মদতে বিভিন্ন আন্দোলনের নামে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে। এসব মোকাবিলায় কেন্দ্রীয় নির্দেশিকা রাজ্যে কার্যকর হলেও আত্মতুষ্টির সুযোগ নেই। “নতুন ত্রিপুরা গড়তে রাজ্য পুলিশ ফ্রন্ট রানার হিসেবে কাজ করছে,” বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, এই নির্দেশনাগুলি নিয়মিত পর্যালোচনা করে বাস্তবায়ন হলেই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…