আগরতলা, ১৩ ডিসেম্বর, ২০২৫ঃ
সমাজে মহিলারা আত্মনির্ভর হলে তবেই একটি শক্তিশালী দেশ ও সমাজ গঠন সম্ভব। শনিবার ২০তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, মহিলাদের আত্মসম্মান অর্জনের প্রধান পথ হল স্বনির্ভরতা। তবে শুধু নিজে স্বনির্ভর হলেই চলবে না, অন্যদেরও সেই সুযোগ গ্রহণে সহায়তা করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে মহিলারা শক্তির প্রতীক। তাঁর ‘লোকাল ফর ভোকাল’ আহ্বান মহিলাদের আত্মনির্ভরতার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এবছরের সরস মেলার থিম, ‘দিদিদের স্বনির্ভরতার পথে, স্বদেশী পণ্যের সাথে’। মেলায় মোট ৪১১টি স্টল খোলা হয়েছে, যেখানে স্বসহায়ক দলের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শিত ও বিক্রির ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের সার্বিক উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকার চায়, মহিলারা সমাজের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি ঘটিয়ে রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাক। এই লক্ষ্যেই স্বসহায়ক দল গঠনের ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। এর ফলস্বরূপ বর্তমানে রাজ্যে ৪ লক্ষেরও বেশি মহিলা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…