আগরতলা, ২১ ডিসেম্বর, ২০২৫ঃ
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত চৌধুরী চরণ সিং-এর ১২৩তম জন্মদিবস উপলক্ষে রাজ্যে এক বিশেষ ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে “চৌধুরী চরণ সিং মহিলা ফুটবল টুর্নামেন্ট”।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে টিএফএ কর্তৃপক্ষ জানান, রাজ্যের মহিলা ফুটবলারদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি নারী ক্রীড়ার প্রসার ঘটানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৩ ডিসেম্বর রাজ্যজুড়ে এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আগ্রহী মহিলা ফুটবলাররা এই বাছাই পর্বে অংশ নিতে পারবেন। বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত দলগুলো পরবর্তী পর্যায়ের খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।
২৭ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টের নক আউট পর্বের খেলা। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
সাংবাদিক সম্মেলনে টিএফএ কর্মকর্তারা আরও জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে একদিকে যেমন প্রয়াত প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে, তেমনি অন্যদিকে রাজ্যের মহিলা ফুটবলারদের জন্য একটি বড় মঞ্চ তৈরি হবে।