আগরতলা, ২২ ডিসেম্বর, ২০২৫ঃ
রাজ্যে সড়ক দুর্ঘটনা রোধ ও দুর্ঘটনার হার কমিয়ে আনার লক্ষ্যে সব জেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার ১৭তম স্টেট রোড সেফটি কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় পরিবহণমন্ত্রী রাজ্যের সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান এবং জেলা রোড সেফটি কাউন্সিলগুলির গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা করেন। আলোচনায় আদালতের নীতিনির্দেশিকা বাস্তবায়ন, সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য নগদহীন চিকিৎসা পরিষেবা কার্যক্রম এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এক মাসব্যাপী জাতীয় সড়ক নিরাপত্তা মাস উদযাপনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
সড়ক দুর্ঘটনা হ্রাসে জেলাস্তরে গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে বৈঠক অনুষ্ঠিত হবে, তার জন্য খসড়া প্রস্তুত করতে জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেন পরিবহণমন্ত্রী।
সভায় জাতীয় সড়ক নির্মাণে গুণগত মান বজায় রাখা, পথচারীদের জন্য ফুটপাথ নির্মাণ এবং যথাযথ নিকাশি ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে এনএইচআইডিসিএল-এর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করির কাছে চিঠি পাঠাবেন বলেও জানান।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…